খড়ের গাদায় আগুন লাগালো দুষ্কৃতীরা - The News Lion

খড়ের গাদায় আগুন লাগালো দুষ্কৃতীরা




দি নিউজ লায়ন ;  গভীর রাতে চারটি খড়ের গাদায় আগুন লাগালো দুষ্কৃতীরা। অভিযোগ পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা এই আগুন লাগায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের নীলকুণ্ঠ‍্যা অঞ্চলের টুলা গ্রামে।স্থানীয় বাসিন্দারা  অভিযোগ করেছেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকায় উত্তেজনা তৈরী করার জন্য একের পর এক খড়ের গাদায় আগুন লাগায়।


 শীতের রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়ায়।খবর দেওয়া হয় দমকলকে।তবে দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় মানুষেরা নিজেরাই শীত উপেক্ষা করে রাস্তায় নেমে আগুন নিয়ন্ত্রনেয়ানে।জানা গেছে কে বা কারা শীতের রাতে  এমন কান্ড ঘটালো সেই ঘটনার  তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.